হাকালুকি যুব সাহিত্য পরিষদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

হাকালুকি যুব সাহিত্য পরিষদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০১:৫২:১৩ পূর্বাহ্ন

হাকালুকি যুব সাহিত্য পরিষদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে ৭ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে ভুকশিমইল স্কুল এন্ড কলেজে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অষ্টম ও পঞ্চম শ্রেণীর স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

সংগঠনের সভাপতি দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক হোসাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিন এর পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আজিজুর রহমান মনির, ভুকশিমইল স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি সমাজসেবক এনামুল ইসলাম, ইসলামী ব্যাংক রবিরবাজার উপশাখার ইনচার্জ জাকির সিদ্দিকি জামাল, সংগঠনের উপদেষ্টা আলিম উদ্দিন, এম এস আলী, শিক্ষানুরাগী সুজন আহমদ ও বিএনপি নেতা খয়ের আহমদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রুহেল আহমদ, সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ও মেধাবৃত্তি পরীক্ষার কো-অর্ডিনেটর মো: রাসেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, দপ্তর সম্পাদক ইসমামুল ইসলাম, সদস্য জাবেদ আহমদ, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন, রোমান আহমদ, মারজান হোসেন, আব্দুল্লাহ আল রাফি ও সুমেল আহমদ।

মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণীর ২’শ ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ