নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে শ্রীমঙ্গলে প্রশাসনের টহল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে শ্রীমঙ্গলে প্রশাসনের টহল

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০৫:২৩:৩৩ অপরাহ্ন

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে শ্রীমঙ্গলে প্রশাসনের টহল

নিজস্ব


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আচরণবিধি লঙ্ঘন রোধে এ কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায় আজকের টহল ও অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মহিবুল্লাহ আকন। এ সময় বিভিন্ন এলাকা পরিদর্শন করে নির্বাচনী আইন ও আচরণবিধি সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা হয়।

প্রশাসন জানিয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ