বি এ ন পি প্রার্থী মিলনের বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন মিজান চৌধুরী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বি এ ন পি প্রার্থী মিলনের বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন মিজান চৌধুরী

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০৬:৩৪:৩৭ অপরাহ্ন

বি এ ন পি প্রার্থী মিলনের বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন মিজান চৌধুরী

সংগৃহীত ছবি


আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫, (ছাতক-দোয়ারাবাজার) আসনে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলনের বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন মিজানুর রহমান চৌধুরী। 

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা আলতাব হোসেন। এ সময় ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সিংচাপইড় ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আহমদ ও দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের আলী আমজদ উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

বৃহস্পতিবার  দুপুরে সুনামগঞ্জ– ৫ আসনের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী  পক্ষে উনার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি ঢাকা অবস্থান করছি। আমার পক্ষে আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা