বড়লেখায় অবৈ*ধভাবে টিলা কর্তন: এক লাখ টাকা অর্থদ*ণ্ড
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ PM

বড়লেখায় অবৈ*ধভাবে টিলা কর্তন: এক লাখ টাকা অর্থদ*ণ্ড

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০৮:১৬:৪৫ PM

বড়লেখায় অবৈ*ধভাবে টিলা কর্তন: এক লাখ টাকা অর্থদ*ণ্ড

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কাটার দায়ে ফারুক আহমদ নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মোহাম্মদনগর এলাকায় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কাটার সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানকালে টিলা কাটার প্রমাণ পাওয়া গেলে ফারুক আহমদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, অবৈধভাবে টিলা কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার