ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ PM

ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ১২:২০:১০ AM

ইলিয়াস কাঞ্চনের  জন্মদিন উপলক্ষে  বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল

ছবি:সংগৃহীত


নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ, জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চনের ৭০ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় নিসচা'র আয়োজনে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রতিবারের মতো এবারও জনহিতকর মানবিক ব্যাপক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় জামেয়া ইসলামীয়া দক্ষিণভাগ দারুল হাদিস মহিলা টাইটেল মাদরাসায় এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক আব্দুল মোমেন, নিসচা'র দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, কার্যকরী সদস্য এমরান আহমদ, এমাদ উদ্দিন ও জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তারা মানবতার কল্যাণে ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের অনন্য অবদান স্মরণ করে তাঁর দীর্ঘ কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে বলেন, ইলিয়াস কাঞ্চনের জন্মদিন মানেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উপলক্ষ। তাঁর আদর্শ অনুসরণ করেই নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিবারের মতো এবারও ব্যাপক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। 

নিসচা'র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে জনহিতকর নানান কর্মসূচির কর্মসূচির মধ্যে রয়েছে এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে শীত উপহার প্রদান, স্বেচ্ছায় রক্তদানসহ অন্যান্য মানবিক কার্যক্রম। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার