সুনামগঞ্জ ২ আসনে শিশির মনির মনোনয়ন ফরম সংগ্রহ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জ ২ আসনে শিশির মনির মনোনয়ন ফরম সংগ্রহ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০৬:২৪:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জ ২ আসনে শিশির মনির মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব


বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ ২(দিরাই-শাল্লা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

শুক্রবার বেলা ১১ টায় দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সনজীব সরকারের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় সাথে ছিলেন,প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীরমুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র  দাস,আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস,রাবেয়া মনির, সুষমা পাল,শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়া প্রমুখ।

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, আগামী দিনের সমৃদ্ধ,ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে দুর্নীতি,শোষণমুক্ত  সুনামগঞ্জ ২ আসন গড়ে তুলতে চাই। জনগণের সমর্থন  ভালোবাসা নিয়ে বিজয়ী হলে সুনামগঞ্জ ২ আসনকে শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী এবং আদর্শ এলাকা হিসাবে পরিণত করবো ইনশাআল্লাহ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা