শ্রীমঙ্গলে তালামীযের উদ্যোগে শতাধিক অস*হায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ PM

শ্রীমঙ্গলে তালামীযের উদ্যোগে শতাধিক অস*হায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ১০:৪৮:৫৫ PM

শ্রীমঙ্গলে তালামীযের উদ্যোগে শতাধিক অস*হায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি:সংগৃহীত


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সভাপতি শায়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ রুমেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুল ইসলাম বলেন, মানুষের সেবা করা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। এর মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করা যায়। তিনি রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস উল্লেখ করে বলেন, যে ব্যক্তি দুনিয়াতে অন্যের একটি প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তায়ালা তার একশত প্রয়োজন পূরণ করবেন।

তিনি আরও বলেন, আমাদের মুর্শিদুনা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বড় ছাহেব ক্বিবলা মানুষে মানুষে দায়িত্ববোধ, সহানুভূতি ও মানবসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার শিক্ষা দিয়েছেন। সেই আদর্শ বাস্তবায়নে তালামীযে ইসলামিয়া ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লতিফিয়া কারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি এবিএম শামসুদ্দোহা খান আবু বক্কর, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল লতিফ, অভিভাবক প্রতিনিধি মাওলানা সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সালেহ, সাবেক সহ-প্রচার সম্পাদক সায়েম আহমদ, এনসিপি মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, উপজেলা প্রচার সম্পাদক আফজাল হোসেন, সদর ইউনিয়ন সভাপতি সাজ্জাদুল আবেদিন গোফরান, আশিদ্রোন ইউনিয়ন সভাপতি হোসাইন মো. আফজল, পৌর শাখার প্রচার সম্পাদক সামাউন আহমেদ নোমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার