সুনামগঞ্জে শিক্ষাবৃত্তির পুরস্কার ও সনদপত্র বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জে শিক্ষাবৃত্তির পুরস্কার ও সনদপত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০৩:০৫:৩০ অপরাহ্ন

সুনামগঞ্জে শিক্ষাবৃত্তির পুরস্কার ও সনদপত্র বিতরণ


সুনামগঞ্জে আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষাবৃত্তির পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সুনামগঞ্জ পৌর শহরের  বুলচান্দ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে বেলা সাড়ে ১১টায় এই শিক্ষাবৃত্তি অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষাবৃত্তির পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর মাহফুজুর রহমান সবুজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপ্লব সরকার, আবাবিল নুরানী শিশু একাডেমির প্রধান শিক্ষক মাওলানা নূর হোসেন, প্রভাষক আবু সাঈদ, শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক রোমেনা ইয়াসমিন।

উল্লেখ্য, জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা