লাখাই বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকর্মী আটক
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৫ AM

লাখাই বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকর্মী আটক

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৮:৩০:২৭ AM

লাখাই বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকর্মী আটক


হবিগঞ্জের  লাখাই উপজেলায় বিএনপি' ও যুবদলের পাঁচ নেতাকর্মী আটক পুলিশের হাতে। এর মধ্যে তিন নেতাকে আটক করেছে লাখাই থানা পুলিশ। দুই নেতাকে আটক করেছে ঢাকা থানা পুলিশ।

রবিবার ২৯ অক্টোবর সকালে লাখাই উপজেলা  বিএনপি নেতা ও বামৈ ইউপি সদস্য কেএম জিয়া ও লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন ইসলাম অনিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক তারিক আহাম্মদ গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। কেএম জিয়া ও আলামিন ইসলাম অনিক, লাখাই থানা পুলিশ বামৈ থেকে ও তারিককে সিংহ গ্রাম থেকে গ্রেফতার করেছে।

লাখাই  থানার ওসি মো: নুনু মিয়া জানান, হবিগঞ্জ ও লাখাই পুলিশ মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লাখাই উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম বলেন, মোট পাঁচজন বিএনপি ও যুবদলের নেতাকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে বামৈ ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জয়নাল হককে ঢাকা বংশাল থেকে আটক ও লাখাই ১নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আফরাজ উদ্দিনকে ঢাকা মোহাম্মদপুর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আটকের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখাই উপজেলা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়েছেন নেতারা।

JA



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট