বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম ভূঁইয়া

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ১০:৪৩:২১ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান।

শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বসন্তপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা