মৌলভীবাজার-৪ আসনে মহসিন মিয়ার মনোনয়নপত্র জমা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ PM

মৌলভীবাজার-৪ আসনে মহসিন মিয়ার মনোনয়নপত্র জমা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৫:৫৯:৪৭ PM

মৌলভীবাজার-৪ আসনে মহসিন মিয়ার মনোনয়নপত্র জমা

সংগৃহীত ছবি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

আজ ২৯ ডিসেম্বর সোমবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের নিকট মহসিন মিয়ার মনোনয়নপত্র জমা দেন তাঁর প্রতিনিধিরা। এ সময় তাঁর সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমাদান শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং এলাকার সমস্যা সমাধানে মহসিন মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁরা আসন্ন নির্বাচনে ভোটারদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মৌলভীবাজার-৪ আসনটি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, যা জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে পরিচিত।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার