মৌলভীবাজার-৪ আসনে বি এ ন পি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ PM

মৌলভীবাজার-৪ আসনে বি এ ন পি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৬:০৯:৫২ PM

মৌলভীবাজার-৪ আসনে বি এ ন পি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সংগৃহীত ছবি


আজ বেলা ১টায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে হাজী মুজিব সাংবাদিকদের বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, মৌলভীবাজার-৪ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে পরিচিত। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার