কমলগঞ্জে অ*পহৃত স্কুলছাত্রী উ*দ্ধার, নারীসহ গ্রে*প্তার ৩
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ PM

কমলগঞ্জে অ*পহৃত স্কুলছাত্রী উ*দ্ধার, নারীসহ গ্রে*প্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০২:১০:১২ PM

কমলগঞ্জে অ*পহৃত স্কুলছাত্রী উ*দ্ধার, নারীসহ গ্রে*প্তার ৩


মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণ মামলায় এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে র‌্যাবের একটি দল কমলগঞ্জ থানাধীন শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কমলগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী জোৎস্না বেগম (৩৭), তার ছেলে শাহান মিয়া (১৮) ও একই গ্রামের মৃত নজিব আলীর ছেলে মিজান মিয়া (২৩)।

র‌্যাব জানায়, ৯ম শ্রেণির ওই ছাত্রী প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে তাকে প্রেমের প্রস্তাব দেন মামলার আসামি শাহান মিয়া। স্কুলছাত্রী তা প্রত্যাখান করায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়। গত ১৭ ডিসেম্বর স্কুলছাত্রী তার নানাবাড়ি বেড়াতে যায়। সেখানে থাকাকালে গত ২১ ডিসেম্বর রাতে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা অপহরণকারীরা ভিকটিমকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে স্কুলছাত্রীর পরিবার তাকে খুঁজে না পেলে তার মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার