হবিগঞ্জে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫২ AM

হবিগঞ্জে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০৩:১৮:২০ AM

হবিগঞ্জে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকরা।

সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে এই দাবি জানানো হয়। হবিগঞ্জ প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, ‘২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ চলাকালে সাংবাদিকদের উপর যে হামলা, নির্যাতন ও হয়রাণী করা হয়েছে তা সাংবাদিকতা পেশার জন্য বড় ধরণের হুমকি ও উদ্বেগজনক। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করবার দাবি জানানো হয়। এর ব্যত্যয় ঘটলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা। দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান‌ শরীফ, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমূখ। সমাবেশে প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

JA



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট