বড়লেখায় প্রাইমারি স্কুল প্রতিষ্ঠায় আবদান:৩৯ গুনি ব্যক্তিকে সম্মাননা প্রদান
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ PM

বড়লেখায় প্রাইমারি স্কুল প্রতিষ্ঠায় আবদান:৩৯ গুনি ব্যক্তিকে সম্মাননা প্রদান

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ০৭:০০:৪০ PM

বড়লেখায় প্রাইমারি স্কুল প্রতিষ্ঠায় আবদান:৩৯ গুনি ব্যক্তিকে সম্মাননা প্রদান

নিজস্ব


বড়লেখা উপজেলার দক্ষিণ মুছেগুল কয়েছ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ ৩৯ জন গুনি ব্যক্তিকে সম্মাননা দিয়েছে। এর মধ্য ৯ জনকে মরনোত্তর সম্মাননা দেওয়া হয়। 

স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের আন্তরিক সহযোগিতায় ১৯৮৯ সালে কয়েছ আহমদ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন তিনি স্কুলটিতে শিক্ষকতাও করেছেন।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ইমদাদুল হক ও প্রাক্তন ছাত্র সামস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মননা প্রদান সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ব্যাংক কর্মকর্তা জুবায়ের আহমদ, বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা কয়েছ আহমেদ, সমাজেবক মাওলানা লুৎফুর রহমান। অন্যদের মধ্যে ছাত্র অভিভাবক সাহাব উদ্দিন, সিনিয়র শিক্ষিকা নীলিমা আক্তার, সমসুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক