শায়েস্তাগঞ্জে নবাগত ওসির যোগদান
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫০ AM

শায়েস্তাগঞ্জে নবাগত ওসির যোগদান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০৯:১৬:১৩ AM

শায়েস্তাগঞ্জে নবাগত ওসির যোগদান

শায়েস্তাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মোবারক হোসেন।

গত ২৮ অক্টোবর শায়েস্তাগঞ্জ থানায় যোগদান করেন। এসময় থানার সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এর পূর্বে তিনি সিলেট রেঞ্জ অফিসে কর্মরত ছিলেন।

থানায় যোগদান করে শায়েস্তাগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে শায়েস্তাগঞ্জের সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগিতা চেয়েছেন ওসি মোবারক হোসেন। এ লক্ষ্যে তিনি থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের নিয়ে তার অফিস কক্ষে মতবিনিময় করেছেন।

ওসি মোবারক হোসেন দায়িত্বভার গ্রহণ করে বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার প্রত্যেকটি নাগরিক যাতে পুলিশি সেবা নির্বিঘ্নে পেতে পারে এবং কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করব। এছাড়া পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর  শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামালকে ওলিপুরে ৩ শিল্প প্রতিষ্ঠানে চাঁদা চেয়ে ছিটি পাঠানোর দায়ে সাময়িক বরখাস্ত  করা হলে থানায় ওসি পদটি শুন্য হয়। দীর্ঘ ১২ দিন পর তার স্থলাভিষিক্ত হন ওসি মোবারক হোসেন। ওসি মোবারক হোসেন ২০১০ সালে ১১ তম ব্যাচে সর্ব প্রথম সাব-ইন্সপেক্টর (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগাদান করেন। পরে তিনি ঢাকা ডিএমপি সহ দেশের বিভিন্ন থানায় সততা এবং নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন। তার জন্মস্থান কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। 

JA



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট