বড়লেখায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দীপক রঞ্জন দাস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ PM

জাতীয় শিক্ষা সপ্তাহ

বড়লেখায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দীপক রঞ্জন দাস

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৮:২৮:০০ PM

বড়লেখায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দীপক রঞ্জন দাস

ছবি:সংগৃহীত


জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর প্রতিযোগিতায় বড়লেখা উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা বাছাই কমিটি তাকে মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত করেন।

(৮ জানুয়ারী) জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে বিষয় ভিত্তিক ১৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার ফলাফল ঘোষণা করেছে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি।

দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস বলেন, আমার এই অর্জন সকলের সহযোগিতায়। আমি স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি এই অর্জন উৎসর্গ করলাম। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ,শ্রেষ্ট প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে উপজেলার সুজানগর ইউনিয়নের হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক (আইসিটি) বিধান চন্দ্র দাশ, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের দশম শ্রেণির ছাত্রী তাকিয়্যা তাসকিন জয়া এবং শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন একই স্কুলের দশম শ্রেণির ছাত্রী রওনক জাহান খান।

এছাড়া স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের স্কাউট শিক্ষক হালিমাতুন সদিয়া, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ক্যাডেট সার্জেন আবু সাঈদ নিশান, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক লিটন চন্দ্র দত্ত, উপজেলা শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক দীপক চন্দ্র দাস।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বিভিন্ন ইভেন্টে স্কুল ও কলেজ পর্যায়ে উপজেলা শ্রেষ্ঠদের নামের তালিকা জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক