শ্রীমঙ্গলের ভুনবীরে শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৪ PM

শ্রীমঙ্গলের ভুনবীরে শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ০১:২১:০৩ AM

শ্রীমঙ্গলের ভুনবীরে শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি:সংগৃহীত


শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমশি বাবুর বাজার মাঠে শহীদ ওসমান হাদির স্মরণে “শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৮টায় ভূনবীর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এবং কৃপাময়ী যুব সংঘের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. ইদ্রিস আলী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদদের স্মরণে এ ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, যুব সমাজ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক