২১ বছরের তরুণীকে চুমু দিয়ে বিপাকে নওয়াজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ PM

২১ বছরের তরুণীকে চুমু দিয়ে বিপাকে নওয়াজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৭:০৬:২৮ AM

২১ বছরের তরুণীকে চুমু দিয়ে বিপাকে নওয়াজ

২১ বছরের তরুণীকে চুমু দিয়ে বিপাকে নওয়াজ


বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি ৪৯ বছর বয়স ২১ বছরের তরুণীকে চুমু খেয়ে বিপাকে পড়েছেন। তাদের বয়সের ব্যবধান ২৮ বছর। তাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। কিন্তু সেই চুমু খেয়েছেন তো সিনেমায় চরিত্রের প্রয়োজনে।

ঘটনাটি সিনেমাতে ঘটলেও প্রচণ্ড সমালোচনা, কটূক্তি ও কটাক্ষে জর্জরিত হচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার।

আর সেই প্রচার ঝলকেই নওয়াজকে চুম্বন করতে দেখা যায় নায়িকা অভনীত কৌরকে। যার বয়স মাত্র ২১ বছর। চিত্রনাট্যের গল্প অনুযায়ী, এক স্ট্রাগলিং অভিনেতার (নওয়াজ) বাড়ি থেকে তার বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে। পাত্রী (অভনীত কৌর) নিজেও ভোপাল থেকে মুম্বাইয়ে গিয়ে বসবাস করতে চান। নায়িকা হওয়ার শখ তারও। নওয়াজকে বিয়ে করে স্বপ্নের শহরে পাড়ি দিতে চান তিনি। আর তাই বিয়েতে রাজি হয়ে যান। তারপর বিভিন্ন ঘটনার ঘনঘটায় গল্প এগোতে থাকে।

কিন্তু তাদের লিপ লকের ছবি ভাইরাল হতেই চারদিকে ধিক্কার শুরু। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন, ‘ছি! কী জঘন্য এটা। ৪৯ বছরের নায়কের সঙ্গে ২১ বছরের অভনীত কেন জুটি বাঁধলেন’, ‘আর নওয়াজকে সমর্থন করতে পারছি না, অনেক হয়ে গিয়েছে ‘বহিরাগত’ ‘বহিরাগত’ খেলা’, ‘খুব নোংরা, যখন এই শুটিং হয়েছে, তখন তো অভনীত মাত্র ২০ বছরের ছিল।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী