কমলগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৭
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ AM

কমলগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৭

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০২:১১:৩৮ AM

কমলগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৭


মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির ৭ জনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৮-৩১ অক্টোবর) উপজেলার আদমপুর, শমশেরনগর, আলীনগর, চিতলী,জালালিয়া ও শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, খলিল মিয়া (৩২), শাহিন মিয়া (৪২), আজিম উদ্দিন (৩৪), প্রনব বদ্ধ (৪০), আব্দুল আহাদ (৩৮), নাছির উদ্দিন (৩৫),আব্দুর রউফ (৫১)।


বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপারে ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদের বাসায় বিএনপির নেতা-কর্মীদের এক বৈঠকে ধাওয়া করে পুলিশ। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ পুলিশের। এতে পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন। 

এ ঘটনায় শুক্রবার (২৭ অক্টোবর) পুলিশ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩৫-৪০ জন আসামি করে মামলা করেছে।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন