ভা র ত থেকে চাল আমদানির প্রভাবে হিলিতে বাজারে স্বস্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ভা র ত থেকে চাল আমদানির প্রভাবে হিলিতে বাজারে স্বস্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০৫:১৩:৪০ অপরাহ্ন

ভা র ত থেকে চাল আমদানির প্রভাবে হিলিতে বাজারে স্বস্তি

সংগৃহিত


আমদানি শুরুর পর হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে চালের দাম। একদিনের মাথায় প্রতি কেজি চালের দাম কমেছে ৪ থেকে ৫ টাকা।

দুই দিন আগেও বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি চিকুন জাতের শম্পা চাল ৭০ থেকে ৭১ টাকা দরে বিক্রি হলেও আমদানি শুরুর পর সেই চাল এখন বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকায়।পাইকারি ক্রেতারা বলছেন, সবেমাত্র বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো তেমন পাইকারি ক্রেতারা আসেনি।ফলে বন্দরে চালের বাজার এখনো তেমন জমে ওঠেনি। আগামী সপ্তাহের মধ্যে পাইকারি ক্রেতারা চলে আসবে তখন চালের বেচা-কোনাও পুরাদমে শুরু হবে বলে আশা ব্যবসায়ীদের।

হিলি কাস্টমস বিভাগ বলছে, গেল দুই দিনে হিলি বন্দর দিয়ে ২০ ট্রাকে ৮১৬ মেট্রিক টন চাল আমদানি হয়েছে ভারত থেকে। আমদানিকৃত এসব চাল ঢাকা, সিলেট, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী