তাহিরপুরে অটোরিকশার চা*পায় মাদরাসার শিক্ষার্থী নি*হত
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ AM

তাহিরপুরে অটোরিকশার চা*পায় মাদরাসার শিক্ষার্থী নি*হত

জাহাঙ্গীর আলম ভূঁইয়া

প্রকাশিত: ২৬/০১/২০২৬ ০২:১৫:২১ PM

তাহিরপুরে অটোরিকশার চা*পায় মাদরাসার শিক্ষার্থী নি*হত


সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. শাহী (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর এলাকায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো. শাহী উজান তাহিরপুর গ্রামের বাচ্চু মিয়া ছেলে ও রওজাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় মো. শাহী তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক পার হচ্ছিল। এ সময় সুনামগঞ্জ জেলা শহর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা (জোবায়োর অ্যান্ড আদিবা পরিবহন) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাহিরপুর থানার উপপরিদর্শক নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ