রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৩ AM

রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৬ ০৪:১৯:৩৬ PM

রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর ১২টায় রাজশাহী আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল সকালে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে স্থানীয় একটি হোটেলে তরুণদের নিয়ে একটি বিশেষ সংলাপে অংশ নেবেন। সেখানে তিনি আগামীর বাংলাদেশ গঠন ও তরুণদের প্রত্যাশা নিয়ে মতবিনিময় করবেন।

এরপরেই রাজশাহীর জনসভা শেষে তারেক রহমান রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ-এই ৩টি জেলার সকল সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।এর আগে ২০০৪ সালে সর্বশেষ রাজশাহী এসেছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে