‘আল্লাহর আইন’ স্লোগান দিয়ে ভোট পার হওয়ার চেষ্টা করছে একটি দল : খন্দকার মুক্তাদির
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩০ PM

খন্দকার মুক্তাদিরের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

‘আল্লাহর আইন’ স্লোগান দিয়ে ভোট পার হওয়ার চেষ্টা করছে একটি দল : খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৯:১৮:২৫ PM

‘আল্লাহর আইন’ স্লোগান দিয়ে ভোট পার হওয়ার চেষ্টা করছে একটি দল : খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি রাজনৈতিক দল শুধুমাত্র ‘আল্লাহর আইন’ প্রতিষ্ঠার দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশ পরিচালনা কিংবা সিলেটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বিষয়ে তাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নগরের জিতু মিয়ার পয়েন্ট, কালিঘাট, মদিনা মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদির বলেন, ওই দলটি মুখে আল্লাহর আইনের কথা বললেও নিজেদের দলীয় লোগো থেকে আল্লাহর নাম বাদ দিয়েছে। এমনকি তারা নিজেরাই স্বীকার করেছে, ক্ষমতায় গেলে শরীয়াহ আইন বাস্তবায়ন করবে না। জনগণকে বিভ্রান্ত করতে তারা মুখে এক কথা বলছে, অন্তরে লালন করছে ভিন্ন চিন্তা। চমক আর রঙিন স্বপ্ন দেখিয়ে সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করা গেলেও দীর্ঘ সময় ধরে কোটি কোটি মানুষকে বিভ্রান্ত রাখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, একটি দলের নেতাকর্মীরা দেশের মা-বোনদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছে এবং নারী সমাজকে মূলধারার উন্নয়ন থেকে বঞ্চিত রাখার মানসিকতা পোষণ করছে। তাদের চিন্তা-চেতনা মধ্যযুগীয় ও পশ্চাৎপদ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এসব অপশক্তির বিরুদ্ধে গণরায় দিতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

কালিঘাট আলী আমজদ পয়েন্টে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে এবং ইকবাল আহমদ মাসুম ও মুনিমুর রহমান তানিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মুনিম। আরও বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান খান, প্রণেশ দেব, জিয়াউর রহমান দিপন, ওয়বাদুর রহমান ফাহমি, শরীফ আহমদ ও ইমতিয়ার হোসেন আরাফাত। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন চক্রবর্তী, মিতু মিত্র, দিদারুল ইসলাম সুমন, ওয়াহিদ বক্সসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খন্দকার মুক্তাদিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

এদিকে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইওএম) প্রতিনিধি দল। শনিবার সকাল ১১টায় সিলেট নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও মিশন প্রধান ইভারস আইজাবস-এর নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচনী প্রচার কার্যক্রমে মাঠের সার্বিক অবস্থা, ভোটারদের অংশগ্রহণ, নির্বাচনের প্রস্তুতি, নারীসহ সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ভীতিহীন ভোট পরিবেশ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ সময় ইইউ পর্যবেক্ষক দলের প্রেস অফিসার এভারহার্ড লিউইসহ মিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইইউ পর্যবেক্ষক দল মূলত নির্বাচনের পরিবেশ, ভোটারদের আগ্রহ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে। তবে তারা নিজেদের কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য প্রকাশ করেনি। তিনি জানান, ইইউ মিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয়নি; তারা কেবল নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালনে বাংলাদেশে অবস্থান করছে।

উল্লেখ্য, বৈঠকটি সমন্বয় করেন খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী মিডিয়া সেলের সদস্য সাংবাদিক বদরুদ্দোজা বদর।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী