পরিবার আর অর্থনৈতিক সংকটে হারিয়ে যাওয়া প্রেমের গল্প ‘যদি আমার না হও’
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৬ PM

পরিবার আর অর্থনৈতিক সংকটে হারিয়ে যাওয়া প্রেমের গল্প ‘যদি আমার না হও’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ০৬:৪৬:২০ PM

পরিবার আর অর্থনৈতিক সংকটে হারিয়ে যাওয়া প্রেমের গল্প ‘যদি আমার না হও’

সংগৃহীত


ইমতিয়াজ ও তানহা প্রায় ৮/৯ বছর ধরে একে অপরকে ভালোবাসে। কিন্তু দীর্ঘ সম্পর্কের পরও তারা তাদের ভালোবাসার কোনো ভবিষ্যৎ খুঁজে পায় না। কারণ ইমতিয়াজ আর্থিকভাবে অস্থির এবং পরিবারের কাছেও অবহেলিত। ইমতিয়াজের বাবা বোরহানউদ্দিন পাটোয়ারী অন্য সন্তানদের প্রতিষ্ঠিত করলেও ইমতিয়াজকে কখনো গুরুত্ব দেননি।

অন্যদিকে তানহা তার বাবার খুব আদরের মেয়ে। তাই তানহার পরিবার কোনোভাবেই ইমতিয়াজকে মেনে নিতে চায় না। নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ইমতিয়াজ ব্যবসা শুরু করতে চায় এবং আত্মীয়দের কাছে সাহায্য চায়। কিন্তু সেখান থেকেও হতাশ হতে হয়। এই কঠিন সময়ে তার পাশে থাকে শুধু গোবিন্দ দা। পরিস্থিতি একসময় এতটাই জটিল হয়ে ওঠে যে ইমতিয়াজ বুঝতে পারে, তাদের সম্পর্কের কোনো পরিণতি নেই।


এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘যদি আমার না হও’। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও অর্চিতা স্পর্শিয়া। আর নাটকটি পরিচালনা করেছেন সেতু আরিফ।

নির্মাতা জানান, ‘যদি আমার না হও’ নাটকটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় দীপ্ত টিভিতে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু