টাকা নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতির আহ্বান ড. আবেদ চৌধুরীর
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩০ PM

টাকা নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতির আহ্বান ড. আবেদ চৌধুরীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৯:৫৩:২৬ PM

টাকা নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতির আহ্বান ড. আবেদ চৌধুরীর

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত জেলার একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুলাউড়া ডাকবাংলো মাঠে পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক ও খ্যাতনামা জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর আহ্বানে এবং হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খসরু চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ড. আবেদ চৌধুরী।

সভায় বক্তব্যে ড. আবেদ চৌধুরী বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থার মধ্যে টাকা প্রবেশ করায় রাজনীতির চরিত্র বিকৃত হয়ে গেছে। তিনি বলেন, “আমাদের এই সভায় লোক কম, কারণ এখানে টাকার ধান্দা নেই। অথচ অন্য প্রার্থীদের সভায় হাজার হাজার মানুষ দেখা যায়-সেটা ভালোবাসার কারণে নয়, টাকার কারণে।” তিনি আরও বলেন, টাকার লোভ কীভাবে মানুষের মধ্যে জন্ম নেয়, তা তিনি গভীরভাবে বোঝেন এবং এ বিষয়ে যেকোনো বিশেষজ্ঞের সঙ্গে বিতর্কে বসতেও প্রস্তুত।

ড. আবেদ চৌধুরী বলেন, মানুষ পৃথিবীতে টাকা উপার্জনের জন্য আসেনি। সৃষ্টিকর্তা মানুষকে টাকার জন্য পাঠাননি। মানবসভ্যতা গুহা থেকে পরিবার ও সমাজ গঠনের মধ্য দিয়ে এগিয়েছে, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থা এসে মানুষের ওপর শোষণ চাপিয়ে দিয়েছে।

জনসভায় আরও বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম এবং সিপিবির মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান।

এ সময় ড. আবেদ চৌধুরী প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর হাতে তাঁর নির্বাচনী প্রতীক ‘কাঁচি’ তুলে দেন। পরে তিনি তাঁর ২০ দফা নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন।

ইশতেহারের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে- অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও কাজকে শর্তহীনভাবে মৌলিক মানবাধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা; বয়স্ক, দুস্থ, অনাথ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিত করা; বেকারদের কর্মসংস্থান ও ভাতা প্রদান; বিনামূল্যে চিকিৎসা, হেলথ কার্ড চালু এবং ওয়ার্ডভিত্তিক হেলথ সেন্টার স্থাপন; স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা।

এছাড়া কৃষিখাতে জাতীয় বাজেটের ৪০ শতাংশ বরাদ্দ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, সার ও বীজে ভর্তুকি, পচনশীল পণ্য সংরক্ষণে সরকারি হিমাগার নির্মাণ, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ, শিশুশ্রম বন্ধ, নারী আসন ১০০-তে উন্নীত করে সরাসরি নির্বাচন, কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমমজুরি, মাতৃত্বকালীন ছুটি, মাদক ও জুয়া বন্ধ, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা, ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, রেলওয়ের আধুনিকায়ন, হাকালুকি হাওর সংরক্ষণ, কুলাউড়ার বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান, সীমান্ত হত্যা বন্ধ এবং অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিও তুলে ধরা হয়।

জনসভা থেকে টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতির বিপরীতে আদর্শভিত্তিক, মানবিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী