কর্মীসভায় আরিফুল হক চৌধুরীর পক্ষে ভোট চাইলেন কাইয়ুম চৌধুরী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩০ PM

কর্মীসভায় আরিফুল হক চৌধুরীর পক্ষে ভোট চাইলেন কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ১১:৫৪:৩১ PM

কর্মীসভায় আরিফুল হক চৌধুরীর পক্ষে ভোট চাইলেন কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার দায়িত্ব জনগণের হাতেই ন্যস্ত রয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) জৈন্তাপুর বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি ও জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট–৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে, তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বৈষম্য দূর করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সিলেট–৪ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ভোটারদের সহযোগিতা করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটকেন্দ্রে উপস্থিত হতে জনগণকে উদ্বুদ্ধ করাই হবে নেতাকর্মীদের প্রধান দায়িত্ব। বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যানের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ এবং জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াছ আহমদ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী