গণমানুষের কন্ঠস্বরকে বিজয়ী করতে মই মার্কায় ভোট দিন প্রণব জ্যোতি পাল
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩০ PM

গণমানুষের কন্ঠস্বরকে বিজয়ী করতে মই মার্কায় ভোট দিন প্রণব জ্যোতি পাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ১২:০৭:১৯ AM

গণমানুষের কন্ঠস্বরকে বিজয়ী করতে মই মার্কায় ভোট দিন  প্রণব জ্যোতি পাল

ছবি:সংগৃহীত


সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল এর সমর্থনে অদ্য ৭ফেব্রায়ারি শনিবার বিকাল ৩টা থেকে রাত অবধি নগরীর কালীবাড়ি পয়েন্ট, কুমারগাঁও বাসস্ট্যান্ড, সদর উপজেলার টুকেরবাজার, বলাউরা বাজার,মইয়ারচর সোনাতলা, লাক্কাতুরা চা বাগানে পথসভা-সমাবেশ- গণসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভা সমূহে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ আহমদ, সংগ্রাম পরিষদের হোসেন আহমদ, মাহফুজ আহমেদ,স্হানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন,হারিছ আলী, আনোয়ার হোসেন কুটি, প্রমূখ।

পথসভা সমূহে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন,গণমানুষের ন্যায্যতার কথা, শ্রমিকের ন্যায্য মজুরি -অধিকার, কৃষকের ফসলের লাভজনক দাম, ব্যাটারি চালিত যানবাহনের নীতিমালা ও লাইসেন্স প্রদান, সকল নাগরিকের শিক্ষা -চিকিৎসা, নারীর মর্যাদা ও অধিকার, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে প্রতিনিয়ত জনগণের পাশে থেকে লড়াই সংগ্রাম করছি। মামলা, জেল-জুলুম ও নির্যাতন ভোগ করছি। প্রণব জ্যোতি পাল নীতি-নৈতিকতা ও মূল্যবোধকে জয়ী করার এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মই মার্কায় ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

প্রণব জ্যোতি পাল, টুকেরবাজার অঞ্চলের নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ ও নতুন ওয়ার্ড সমূহে পরিকল্পিত নগরায়নে মই মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী