অনশনে সিলেট-১ আসনে সিপিবি'র প্রার্থী সুমন
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩০ PM

অনশনে সিলেট-১ আসনে সিপিবি'র প্রার্থী সুমন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০১:৫৬:৪৭ PM

অনশনে সিলেট-১ আসনে সিপিবি'র প্রার্থী সুমন


প্রতিবাদী অনশন করছেন সিলেট-১ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন।

প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগে রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন তিনি।

মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘন দেখিয়ে তার নির্বাচনী প্রচারণার বিলবোর্ড অপসারণ করা হলেও অন্য প্রার্থীদের ক্ষেত্রে একই বিধি প্রয়োগ করা হচ্ছে না।

তিনি দাবি করেন, সিলেট মহানগরে অন্তত দুইজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটি ওয়ার্ডে দুই থেকে তিনশ বিলবোর্ড স্থাপন করেছেন।

তার অভিযোগ, বৈদ্যুতিক খুঁটি ও গাছে ফেস্টুন লাগানো, নির্ধারিত আকার অমান্য করা এবং সিএনজিচালিত অটোরিকশায় পোস্টার লাগানোর মতো একাধিক অনিয়ম করা হলেও প্রশাসন কিংবা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদী অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সিপিবি প্রার্থী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী