কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩০ PM

কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৫:১৪:৩৩ PM

কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সংগৃহিত


সিলেটের কোম্পানীগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও  পুরষ্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় হলরুমে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে 

প্রধান শিক্ষক জয়নাল উদ্দিনের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি)শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি মো: আব্দুল আলীম।  প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা  ও সাংস্কৃতিক কর্মকান্ড মননকে প্রসারিত করে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ,শৃঙ্খলা সৎ ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার গুনগুলো খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে অর্জন করা যায়। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার বড় একটা অংশ হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিতে অংশগ্রহণ করা। তিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের  খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহনের আহবান জানান ।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,সহকারী শিক্ষক উত্তম চক্রবর্তী, খলিলুর রহমান,পরিমল বাবু, হিরা খাতুন,আব্দুল হালিম খন্দকার, আফিফ আহমদ, সোহেল মিয়া, আমির উদ্দিন প্রমূখ ।  

উল্লেখ্য যে, ক্রীড়া প্রতিযোগিতায় ১২ টির ও বেশী খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরষ্কৃত করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী