ধানের শীষের প্রার্থীর সমর্থনে প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ করলেন আদিবা হোসেন
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩১ PM

ধানের শীষের প্রার্থীর সমর্থনে প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ করলেন আদিবা হোসেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৬:১৬:০১ PM

ধানের শীষের প্রার্থীর সমর্থনে প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ করলেন আদিবা হোসেন

সংগৃহীত


সিলেটে ধানের শীষের প্রার্থীর সমর্থনে জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা আদিবা হোসেন বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। জাতীয়তাবাদী শক্তি সবসময় ক্রীড়াঙ্গন ও তরুণ সমাজের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।”

তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।খেলায় উভয় দলের খেলোয়াড়রা প্রাণবন্ত ও নান্দনিক ফুটবল উপহার দেন। ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয়তাবাদী ক্রীড়া দল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী