কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ PM

কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ১১:৫৪:৪৩ PM

কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান

ছবি:সংগৃহীত


কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের পরিচালক ও স্কটল্যান্ড প্রবাসী মাহফুজ আহমেদকে সীমান্তের ডাক পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ লক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারী) রাতে চৌমুহনীস্থ মনিহার ম্যানশনে সীমান্তের ডাক পত্রিকার কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় ও চা চক্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা আলমগীর আলম সাহান, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকায় কর্মরত সাংবাদিক শরিফ আহমেদ,সীমান্তের ডাকের বার্তা সম্পাদক তারেক হাসান, রিপোর্টার শেখ বদরুল ইসলাম রানা ও মো:কৌসিক আহমদ তানজিম  প্রমুখ।

এসময় সীমান্তের ডাকের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য স্কটল্যান্ড প্রবাসী মাহফুজ আহমেদ সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকাকে জনমানুষের কাছে পৌঁছে দিতে এবং সত্য ও ন্যায়ের পক্ষে লিখনীর মাধ্যমে পত্রিকাটিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পত্রিকার সকলকে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে সীমান্তের ডাক পরিবারের পক্ষ থেকে পত্রিকার পরিচালক মাহফুজ আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে পত্রিকার সাথে নতুন যুক্ত হওয়া দুই প্রতিনিধিকে কার্ড হস্তান্তর করেন সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ