সুনামগঞ্জে সীমান্তে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আট*ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সুনামগঞ্জে সীমান্তে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আট*ক

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ১১:১২:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জে সীমান্তে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আট*ক

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সীমান্ত এলাকা থেকে ১৪ টি ভারতীয় গরু জব্দ করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির নিয়ন্ত্রণাধিন দুটি বিজিবি ক্যাম্প।
সোমবার( ৯ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার দুটি বিজিবি ক্যাম্পের দায়িত্বে থাকা টহল দল পৃথক দুটি স্থানে মালিক বিহীন অবস্থায় জব্দ করে। এর আনুমানিক মূল্য ১১ লাখ টাকার বেশি।
বিজিবি জানায়,ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন মাটিরাবন বিজিবির টহলে থাকা সদস্যগন কড়াইবাড়ী নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫লাখ ৯০হাজার টাকা। অপরদিকে,একই উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কীর্তনছড়া নামক স্থানে বাংগালভিটা বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ০৬টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫লাখ ২৫ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,দুটি অভিযানে ১৪টি ভারতীয় গরু আটক করা হয়, যার সর্বমোট সিজার মূল্য ১১লাখ ১৫ হাজার) টাকা। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই বিজিবির কর্মকর্তা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা