আমি আপনাদের সন্তান আমাকে সেবা করার সুযোগ দিন- কয়ছর আহমেদ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৫ PM

জগন্নাথপুরে শেষ নির্বাচনী জনসভা

আমি আপনাদের সন্তান আমাকে সেবা করার সুযোগ দিন- কয়ছর আহমেদ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৬ ১২:২৪:২১ AM

আমি আপনাদের সন্তান আমাকে সেবা করার সুযোগ দিন- কয়ছর আহমেদ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর আহমেদ বলেছেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভালোবাসা স্নেহে একজন রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে উঠেছি।
আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বিশ্বস্থ কর্মী হয়ে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সান্নিধ্যে যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি।
আগামী নির্বাচনে আপনাদের গড়ে তোলা কর্মীকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠালে আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রাখতে কাজ করব। আমি কথা দিচ্ছি এ জনপদে বিগত দিনে আপনারা ভোট দিয়ে আবদুস সামাদ আজাদ,হুমায়ুন রশিদ চৌধুরী, ফারুক রশীদ চৌধুরী ও এম এ মান্নানের মতো জনপ্রতিনিধিদের সংসদে পাঠিয়ে আপনাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও আপনাদের ভোটের মর্যাদা রাখতে আমি কাজ করতে চাই।তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন। আমি কোন উন্নয়ন ফাইল নিয়ে গেলে ফেরত আসব না।আপনারা উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্থা রাখুন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়াম মাঠে নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা বিএনপি, জমিয়তে উলামে ইসলাম ও জোটের সমমানা দলের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার। পৌর বিএনপির যুগ্ম আহ্ববায়ক এমএ মতিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, , জেলা বিএনপি নেতা আনসার উদ্দিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি সৈয়দ মারসুদ আহমদ কাসেমী। অন্যদের মধ্যে বক্তব্য দেন হিন্দু কমিউনিটি নেতা পিষুষ রায় কালা সাধু, ট্রাস্টি মুহিব চৌধুরী, উপজেলা যুবদল আহ্ববায়ক আব্দুল হাসিম ডালিম, উপজেলা ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ, আল ইসলাহ’র সভাপতি জালাল উদ্দিন নিজামী,প্রমুখ। সভা শুরু আগে উপজেলা বিভিন্ন এলাকা থেকে ধানের শীষের খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার মানুষ সভাস্থলে জড়ো হন। এসময় ধানের শীষের শ্লোগানে আশপাশ এলাকায় মুখরিত হয়ে উঠে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী