পনিটুলা মহাপ্রভুর আখড়ায় বৃহস্পতিবার থেকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৩ PM

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় বৃহস্পতিবার থেকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০৯:৪৪:০৯ PM

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় বৃহস্পতিবার থেকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় আগামী ২১ মে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব।

কলিযুগপাবনাতারী শ্রীশ্রী মহাপ্রভু, প্রভুপাদ শ্রীশ্রী গদাধর পণ্ডিত গোস্বামী এবং পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ মোহন্ত মহারাজের প্রীতার্থে এ মহোৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি নগরীর ব্লক-বি, ৫৭ নম্বর পল্লবী আবাসিক এলাকার পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ। এতে পাঠ ও কীর্ত্তন পরিবেশন করবেন বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল)। রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল।

২২ মে শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে শুরু হবে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব। দুপুর ১টায় মহাভোগারতি দর্শন এবং দুপুর ২টায় গৌরভক্তদের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহোৎসবে কীর্ত্তন পরিবেশন করবেন শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা মহাপ্রভুর আখড়া, শ্রীযুক্ত রূপম ধর, শ্রীযুক্ত নেপাল তালুকদার, শ্রীযুক্ত বিধান ধর ও শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েলসহ বিভিন্ন এলাকার কীর্ত্তনীয়ারা।

২৩ মে শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে কলঙ্কমোচন অনুষ্ঠান, যা পরিবেশন করবে কিশোরী সম্প্রদায়, দুসকি, সিলেট। সকাল ১০টায় গুরুমহারাজকে নিবেদিত গুরুপূজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: