ছবি:সংগৃহীত
বন্যায় আক্রান্ত, হত দরিদ্রদের জীবন মান উন্নয়নে বালাগঞ্জে এস ডি এফ এর অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে| ২০ মে ২০২৬ইং বালাগঞ্জ উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ) এর বাংলাদেশ সাসেটেইনেবল রিকভারি ইমারজেন্সী প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং) প্রজেক্ট এর প্রকল্প অবহিত করন কর্মশালায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান| অতিথি হিসাবে বক্তব্য রাখেন পূর্ব ˆপলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আজমির শরীফুল ইসলাম,বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, যুব উন্নয়ন কর্মকতা এ কে এম আহাম্মদ উল্লাহ, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, মহিলা বিষয়ক অফিস ফিল্ড সুপারভাইজার লেহাজ উদ্দিন মোহাম্মদ বাবর, প্রকল্প স্পেশালিষ্ট মোঃ মশিউর রহমান (এমইএল অফিসার), আর এম রায়হান আহমদ, সহ সি এফ গন | সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, আমির আলীসহ ইউপি সদস্য বৃন্দ| বিশ্ব ব্যাংক, বাংলাদেশ সরকার ও অর্থ মন্ত্রণালয় এর আর্থিক প্রতিষ্টান বিভাগের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ)| কর্মশালায় বিভিণ্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিনমন পেশার ৬০ জন অংশ গ্রহন করেন| এই প্রকল্প আওতায় গ্রাম পর্যায়ে দল গঠন, প্রশিক্ষন, ক্ষুদ্র ঋন সহায়তা, উপকরন প্রদান করা হবে| কর্মশালায় জানানো হয় উপজেলা পূর্ব ˆপলনপুর, পশ্চিম গৌরীপুর, পুর্ব গৌরীপুর এই ৩টি ইউনিয়নে প্রকল্প কাজ ৫ বছর চলমান থাকবে|
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




