ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০৪:৫৩:৩৪ অপরাহ্ন

ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে এমবিবিএস চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। জনবল সংকটের কারণে প্রতিদিন চিকিৎসা নিতে আসা শতাধিক রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা গেছে, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে ডা. জাহিদুল ইসলাম নামের একজন কর্মরত থাকলেও কর্মরত থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সপ্তাহে দুইদিন  সোম ও মঙ্গলবার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। ফলে ওই দুই দিন উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা কার্যত বন্ধ থাকে। দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে প্রায় ৩০ বছর ধরে ফার্মাসিস্টের পদটি শূন্য রয়েছে। কয়েক মাস আগে পার্শ্ববর্তী নোয়াপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের রেজাউল করিম নামের একজন অফিস সহায়ককে ফার্মাসিস্ট হিসাবে কাজ চালানোর জন্য  ডেপুটেশনে  দেওয়া হলেও মে মাসের ১ তারিখ থেকে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিসপেনসারিতে নিয়ে গেছে কর্তৃপক্ষ। রেজাউল করিম জানান দেড়মাসের জন্য অফিসিয়ালি  আমাকে এখানে নিয়ে আসা হয়েছে।

অন্যদিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদটিও প্রায় ছয় বছর ধরে শূন্য পড়ে আছে। এতে মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবাও চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় জনবল না থাকায় উপস্বাস্থ্য কেন্দ্রটি নামেমাত্র চালু রয়েছে। প্রতিদিন শত শত মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে এলেও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

এলাকাবাসী দ্রুত শূন্য পদগুলো পূরণ এবং উপস্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জানান বিদ্যমান জনবল সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন ফার্মাসিস্ট হজ্বব্রত পালনের জন্য ছুটিতে থাকায় তার জায়গায় কাজ চালাতে রেজাউল করিমকে ছাতিয়াইন ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র থেকে দেড়মাসের জন্য আনা হয়েছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক