আধুনিক ও জনবান্ধব বিয়ানীবাজার-গোলাপগঞ্জ গড়বো: জাহিদুর রহমান
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৫ PM

গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী

আধুনিক ও জনবান্ধব বিয়ানীবাজার-গোলাপগঞ্জ গড়বো: জাহিদুর রহমান

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০১:২৬:১৪ AM

আধুনিক ও জনবান্ধব বিয়ানীবাজার-গোলাপগঞ্জ গড়বো: জাহিদুর রহমান

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা ও প্রকৃত পরিবর্তন এখন সময়ের অপরিহার্য দাবি। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে টেকসই উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা জরুরি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজারে আয়োজিত ট্রাক প্রতীকের সমাপনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট জাহিদুর রহমান বলেন, ‘আমি যুক্তরাজ্যের মতো একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর সঙ্গে মিশে বড় হয়েছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণ যদি আমাকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে বিয়ানীবাজার–গোলাপগঞ্জকে যুক্তরাজ্যের শহরগুলোর মতো আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব একটি আসনে রূপান্তরিত করার সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের মধ্য দিয়ে সুশাসন, ন্যায়-নীতি, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাই হবে তার রাজনীতির মূল ভিত্তি।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন,‘আমি অন্যদের মতো আগাম প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই; আমি কাজে বিশ্বাস করি। নির্বাচিত হলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং তাদের যৌক্তিক দাবি ও প্রত্যাশা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো ইনশাআল্লাহ।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সংসদ গঠনে তিনি কার্যকর ভূমিকা রাখতে চান।

বিয়ানীবাজার উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহবুব আহমদের সভাপতিত্বে এবং সিলেট জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা অলি আহমদের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সিলেট–৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জুবের আহমদ, সহ-সমন্বয়ক জিয়াউর রহমান এবং শেওলা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলার উপদেষ্টা হাজী কমর উদ্দিন, আব্দুল হেকিম, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউপি সদস্য ফয়জুল হক নজমুল, গণঅধিকার পরিষদ নেতা এনামুল হক সাজু, আব্দুর রহিম, হাফিজ মাশুক আহমদ, নইম উদ্দিন, আলমাছ উদ্দিন, আলী এমরান সুমন, আবু সুফিয়ান, আবুল কাশেম পল্লব, কাওছার আহমদ, জিয়া আহমেদ, জসিম উদ্দিন, আলতাফ হোসেন, হাবিব আহমদ, আব্দুল হাসিব, ছায়াদ উদ্দিন, এনাম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

জনসভা শেষে উৎসবমুখর পরিবেশে পৌরশহর প্রদক্ষিণ করে একটি বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণার শেষ কর্মসূচি সম্পন্ন হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী