ছবি:সংগৃহীত
সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর শেষ নির্বাচনী জনসভা গোলাপগঞ্জে জনসমুদ্রে পরিণত হয়েছে।
সোমবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়। সভা বিকেলে শুরু হলেও দুপুরের পর থেকেই বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ দলে দলে সভাস্থলে জড়ো হতে থাকেন। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে যোগ দিলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিকালে সভাস্থল যেন এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। জনতার কণ্ঠে তখন একটাই স্লোগান-‘ভোট দিবো কিসে? ধানের শীষে।’
বক্তব্যের শুরুতে তিনি গোলাপগঞ্জের বীর শহীদ মুক্তিযোদ্ধা, জুলাই শহীদ, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ জুনেদসহ সিলেটের গুম হওয়া নেতাকর্মী এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জনসভায় অন্যান্য বক্তারা বলেন, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী একজন জনবান্ধব ও পরীক্ষিত জনসেবক। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রকৃত উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনতার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




