সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪১ PM

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০৭:০১:১৬ PM

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প

প্রতীকী ছবি


সিলেটে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ‘ডাউকি ফল্ট’ এলাকায়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। ভূমিকম্পটির উৎপত্তিস্থল গোয়াইনঘাটে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

এর আগে চলতি মাসের ১ ফেব্রুয়ারি ভোরে সিলেটসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৩।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী