ছবি:সংগৃহীত
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এ নবনিযুক্ত তিনজন ডিনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। তিনি ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত ডিনদের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় পরিবারে তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান।
নবনিযুক্ত ডিনরা হলেন- স্কুল অব সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ড. আরিফ আহমদ এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন মোহাম্মদ শামসুল কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, লাইব্রেরিয়ান জিলুননাহার চৌধুরী, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদ উন নবী রূপক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন, সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জয় নন্দী ও অ্যাকাউন্টস অফিসার মো. আসলাম খানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে এনইইউবি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্লোগান ‘এডুকেশন উইথ ইনোভেশন’ বাস্তবায়নে নবনিযুক্ত ডিনদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাঁদের দক্ষ নেতৃত্বে সংশ্লিষ্ট স্কুলগুলো আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখবে এবং এনইইউবি সাফল্যের শিখরে পৌঁছাবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




