কুলাউড়ায় পিকেটিংয়ের অভিযোগে বিএনপির ৩ নেতা আটক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ AM

কুলাউড়ায় পিকেটিংয়ের অভিযোগে বিএনপির ৩ নেতা আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৪:৫৪:৩৫ AM

কুলাউড়ায় পিকেটিংয়ের অভিযোগে বিএনপির ৩ নেতা আটক


মৌলভীবাজারের কুলাউড়ায় সড়কপথ অবরোধের চেষ্টা ও পিকেটিংয়ের অভিযোগে বিএনপির ৩ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের বিছরাকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান ও যুবদল নেতা আব্দুল্লাহ আল মাসুদ।

জানা যায়, এক দফা দাবি আদায়ের লক্ষে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সকাল ১০টার দিকে আউটার এলাকায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়।

মিছিলে অংশ নেন বিএনপি নেতা আজিজুর রহমান মনির, ড. সাইফুল আলম চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা আউটার এলাকায় সড়কপথ অবরোধের চেষ্টা ও পিকেটিং করলে পুলিশের ধাওয়ায় পালিয়ে যায়। পরে পুলিশ ৩ জনকে আটক করে।

বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী সময় কুলাউড়াকে বলেন, অবরোধের সমর্থনে মঙ্গলবার থেকে কুলাউড়ায় বিভিন্ন কর্মসূচি আমরা করছি। আজও সকালে নেতাকর্মীদের নিয়ে আউটার এলাকায় অবরোধের চেষ্টা ও পিকেটিং করলে পুলিশ ৩ জনকে আটক করে।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক সময় কুলাউড়াকে বলেন, সড়ক অবরোধ করে পিকেটিং করছিলো বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন