তাহিরপুর শিমুলবাগানে বসন্ত উৎসব, লাল ফুলে মুগ্ধ দর্শনার্থীরা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩১ AM

তাহিরপুর শিমুলবাগানে বসন্ত উৎসব, লাল ফুলে মুগ্ধ দর্শনার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ১০:১৭:৫৬ PM

তাহিরপুর শিমুলবাগানে বসন্ত উৎসব, লাল ফুলে মুগ্ধ দর্শনার্থীরা

ছবি:সংগৃহীত


পয়লা ফাল্গুন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা–র শিমুলবাগানে আয়োজন করা হয় দিনব্যাপী বসন্ত উৎসব। যাদুকাটা নদীর তীরে অবস্থিত বাগানটি এ সময় লাল শিমুল ফুলে ভরে উঠে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে।

উৎসবে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও বাউল গানের পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পীরা। বসন্তকে বরণ করে নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা বাগানে ঘুরে বেড়ান, ছবি তোলেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে অনেকে দিনটি কাটান উৎসবমুখর পরিবেশে।

প্রায় ৩০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই শিমুলবাগানে রয়েছে প্রায় তিন হাজার শিমুলগাছ। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ফুল ফুটতে শুরু করলে বাগানটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়। স্থানীয়দের মতে, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক আয়োজন মিলিয়ে বসন্তের দিনে শিমুলবাগান হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ