শ্রীমঙ্গলে ম*র্টার শেল উ*দ্ধার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৫ AM

শ্রীমঙ্গলে ম*র্টার শেল উ*দ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ০১:৫৮:২৫ PM

শ্রীমঙ্গলে ম*র্টার শেল উ*দ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাল খননের সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের টিম মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত গোলাবারুদ।

এর আগে সোমবার উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া ড্রেন (খাল) খননের সময় মাটির নিচে একটি লোহার মতো ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে— এমন আশঙ্কা স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বস্তুটি পরীক্ষা করে এটি মর্টার শেলের অংশ বলে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটি নিষ্ক্রিয় করে।

সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, আমরা ঘটনা শোনার পর সেখানে পরিদর্শনে যাই। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের টিম পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৮টার দিকে সেটি নিষ্ক্রিয় করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ