হাম*লা-ভা*ঙচুরের অভিযো*গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ১১৮ জনের বি*রুদ্ধে মা*মলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৫ AM

মৌলভীবাজার-১ আসন

হাম*লা-ভা*ঙচুরের অভিযো*গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ১১৮ জনের বি*রুদ্ধে মা*মলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০৩:৪৫:০০ PM

হাম*লা-ভা*ঙচুরের অভিযো*গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ১১৮ জনের বি*রুদ্ধে মা*মলা

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী নাসির উদ্দিন আহমেদের বাড়ি ও তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান (চুনু) বুধবার রাতে জুড়ী থানায় মামলাটি দায়ের করেন। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিনহাজ উদ্দিন শুক্রবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং একজন গণমাধ্যমকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের বাড়ি জুড়ী উপজেলা সদরের উত্তর ভবানীপুর এলাকায়। বাড়ির সামনে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয় ছিল। নির্বাচনে তিনি ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম পান ৮৩ হাজার ১৩ ভোট।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট টানতে বিভিন্ন এলাকায় প্রান্তিক ও হতদরিদ্র ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন। ১০ ফেব্রুয়ারি রাতে ফুলতলা ইউনিয়নে টাকা বিতরণের সময় স্থানীয়রা ধাওয়া দিলে তাঁরা সরে যান। পরে গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা-বাগান এলাকাতেও একই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি প্রার্থীর বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয় বলে এজাহারে দাবি করা হয়। হামলায় একটি প্রাডো গাড়ির সামনের কাচ ভাঙচুর হয় এবং কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিম উদ্দিন বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জুড়ী থানার ওসি জানিয়েছেন, মামলার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ