মৌলভীবাজারে বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার ৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ AM

মৌলভীবাজারে বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার ৩

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৬:১৫:৩৬ AM

মৌলভীবাজারে বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার ৩

প্রতিকী ছবি


মৌলভীবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের ডিবি ওসি মো. আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মৌলভীবাজারের শেরপুর রোডের বেরীরপাড়ে রয়েল ম্যানশন এর নিচ তলায় সায়েক এন্টারপ্রাইজ, রুমান এন্টারপ্রাইজ, শাহ মোস্তফা এন্টারপ্রাইজ, জিসান এন্টারপ্রাইজ, মদিনা এন্টারপ্রাইজ, কুরেশী এন্টারপ্রাইজ নামক দোকানে অবৈধ ভাবে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের অভিযোগ উঠছিল। বিভিন্ন সময় গণমাধ্যমে সেই সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে পুলিশের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর গ্রামের সৈয়দ কেনান আলী (৩৭), গুজারাই গ্রামের মো. রুমান আলী (৪১) ও তার দোকান রোমান এন্টারপ্রাইজ এর কর্মচারী মো. রনি মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। 

তিনি জানান, এসময় সায়েক এন্টার প্রাইজ এর দোকান তল্লাশী করে ড্রয়ার থেকে ইংল্যান্ডের ৩২৫ পাউন্ড, আমেরিকান ১১২ ডলার, সৌদি ১৮৯ রিয়াল, আরব আমিরাতের ১৫০ দিরহাম, কুয়েত ৪.৫ দিনার, থাইল্যান্ডের ১০,০০০ বাথ, ওমানের ৭.৫ রিয়াল এবং বৈদেশিক মুদ্রা বিক্রির বিভিন্ন নোটের বাংলাদেশী নগদ টাকা এক লক্ষ একানব্বই হাজার টাকা জব্দ করা হয়। মৌলভীবাজার ডিবির ওসি মো. আশরাফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন