কুলাউড়ায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

কুলাউড়ায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ০৫:১৫:১৬ অপরাহ্ন

কুলাউড়ায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন

সংগৃহিত


কুলাউড়া উপজেলায় ভুকশিমইল ইউনিয়নে ৬৭৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় ভুকশিমইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন 

কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।  অত্র ইউনিয়নে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা । 

চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কর্মকর্তা মো মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ইউনিয়ন বিএনপির সভাপতি ময়দুল ইসলাম আব্দুল হাই, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সহ সাংগঠনিক সম্পাদক মো: মহি উদ্দিন ইউপি সদস্য সাহেদ আহমদ, আতিকুর রহমান শান্তি, জিয়াউর রহমান মিন্টুসহ মহিলা সদস্যবৃন্দ।  

কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে ৮৫৯০টি পরিবারের মাঝে   এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী