মধ্যপ্রাচ্য সংঘাতে মৃত্যু বড়লেখা সালেহ উদ্দিনের স্ত্রী সন্তানদের কাছে মৃতদেহ হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২১ AM

মধ্যপ্রাচ্য সংঘাতে মৃত্যু বড়লেখা সালেহ উদ্দিনের স্ত্রী সন্তানদের কাছে মৃতদেহ হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৮:৫৭:০২ PM

মধ্যপ্রাচ্য সংঘাতে মৃত্যু বড়লেখা সালেহ উদ্দিনের স্ত্রী সন্তানদের কাছে মৃতদেহ হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক

নিজস্ব


মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে নিহত বড়লেখার প্রবাসী সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর মরদেহ তার স্ত্রী-সন্তানদের কাছে হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধূরী এমপি। 

সোমবার বিকেলে বড়লেখা পৌরসভার গাজিটেকা বাঁশতলা গ্রামে বাড়িতে নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর লাশ নিয়ে পৌঁছলে স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজনদের সাথে প্রতিবেশিরাও কান্নায় ভেঙ্গে পড়েন। লোকে লোকারণ্য হয়ে ওঠে নিহত এই প্রবাসীর বাড়ি।  

পরে মন্ত্রী দাফন-কাফনের জন্য নিহতের স্ত্রী মিনু বেগম, ছেলে জাকির হোসেন ও বোরহান উদ্দিন এবং মেয়ে সাজেদা হকের হাতে তাৎক্ষণিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার, মৌলভীবাজার জেলা প্রশাসনের ১ লাখ টাকা ও বড়লেখা উপজেলা প্রশাসনের ২০ টাকার অনুদানের চেক প্রদান করেন। এসময় তিনি তাদেরকে সান্তনা দিয়ে সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

বিকেল ৫ ঘটিকায় তিনি মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন। গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে নিহত প্রবাসী সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়।      

সকাল সাড়ে ১১টায় সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে নিহত সালেখের লাশ পৌঁছলে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সেখান থেকেই লাশ গ্রহণ করে সড়ক পথে বড়লেখার উদ্ধেশ্যে রওয়ানা দেন। বিকেল তিনটায় পরিবারে কাছে লাশ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সচিব নিয়ামত উল্যাহ ভুঁইয়া, মন্ত্রণালয়ের ওয়েজ ওর্নার বোর্ডের ডিজি ব্যরিস্টার সারোয়ার কামাল, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন, বড়লেখা ইউএনও গালিব চৌধুরী, ওসি মো. মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক প্রমুখ।    

লাশ হস্তান্তর শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি দুবাইয়ে নিহত বড়লেখার সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী লাশ নিয়ে তার বাড়িতে এসেছেন। তিনি মারা যাওয়ার পর থেকেই পরিবারটির খোঁজ-খবর নিয়েছেন, লাশ দেশে আনার জন্য সবধরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আমাদের প্রধানমন্ত্রী।

আজকে (সোমবার) সকালেও তিনি ফোন করে জেনেছেন আমি লাশ নিয়ে যাচ্ছি কি-না। আরিফুল হক চৌধুরী আরো বলেন, নিহত সালেখ উদ্দিনের পরিবারের জীবিকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সরকার। ছেলে-মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে কর্মক্ষম সদস্যকে কর্মসংস্থান দেওয়া হবে। শুনেছেন এক ছেলে অসুস্থ এবং স্ত্রীও প্রতিবন্ধী। ছেলের চিকিৎসার ও স্ত্রীর প্রতিবন্ধী ভাতার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে