শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রশাসনের যৌথ অভিযান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২১ AM

শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রশাসনের যৌথ অভিযান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০৪:৪৬:০৬ PM

শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রশাসনের যৌথ অভিযান

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন।

বুধবার শ্রীমঙ্গল শহরের প্রধান সড়ক হবিগঞ্জ রোডে তীব্র যানজট নিরসনে মাঠে কাজ শুরু করে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তারা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমিয়ে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন যানজটমুক্ত শহর গড়ে তুলতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি রাস্তার শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনসহ ট্রাফিক পুলিশ বিভাগের প্রতিনিধিরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে