শ্রীমঙ্গলে এতিম শিশুদের সাথে ইফতার, দরিদ্রদের মাঝে ঈদ উপহার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে এতিম শিশুদের সাথে ইফতার, দরিদ্রদের মাঝে ঈদ উপহার

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৬ ০৯:৪১:৫৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে এতিম শিশুদের সাথে ইফতার, দরিদ্রদের মাঝে ঈদ উপহার

নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে সংগঠনটির উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

এদিন শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের খোশবাসে অবস্থিত হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ২৫ জন অসহায় শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়। এছাড়াও শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী পাড়ে অবস্থিত মাদরাসাতুল কুরআনিল কারীম ও এতিমখানার শতাধিক শিশুকে ইফতার করানো হয়।

এসময় দরিদ্র ও অসহায় ১৫টি পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য একটি ব্যাগে করে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১০০ গ্রাম গুঁড়া দুধ, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই এবং আধা লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোশবাস হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বড় হুজুর হাফেজ খলিলুর রহমান, হাফেজ কাউছার আহমেদ এবং মাদরাসাতুল কুরআনিল কারীম ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী আবুল কালাম ইউসুফী (মীরপুরী)।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি আব্দুল হক টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য মোঃ তোফাজ্জল হোসেন রাকিব গোপাল, মাদক আলী আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের মানবিক উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী